দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা শহরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুরাতন সাতক্ষীরা এলাকার জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওহিদা সুলতানা শিমু (৪০) পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্ত ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শিমু পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে একাই বসবাস করতেন। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন।
ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএস/